১৯৫১ সালের ১৮ জানুয়ারি ঢাকার এক রক্ষনশীল সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগ থেকে যথাক্রমে বি এ অনার্স এবং মাস্টার্স ডিগ্রী লাভ করেছেন। স্বামী সন্তান নিয়ে দীর্ঘ ৫১ বছর কানাডা তে বসবাসরত। এই সময়ে বিভিন্ন পেশা, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন এবং এখনো আছেন। বাংলাদেশে নানাভাবে সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত আছেন। কর্মজীবন থেকে অবসর নেওয়ার পর লেখালেখি করতে ভালবাসেন। প্রথম কবিতার বই ” পৃথিবী সেদিন মুক্তি চেয়েছিল” ২০২৪ একুশে বই মেলায় প্রকাশ পায়। ১৬ টি ছোট গল্প নিয়ে গল্প সঙ্কলন “অজানার আহ্বানে” প্রকাশ পেয়েছে ২০২৫ একুশে বই মেলায়। আরো কিছু কবিতা ও লেখা “প্রথম আলো” সহ দেশের বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছে।
লেখালেখির বাইরে বই পড়া, রান্না করা, গান শোনা, সামাজিক মাধ্যমে যোগাযোগ, অতিথি আপ্যায়ন, বাগান করা এবং দেশ বিদেশ ঘুরে বেড়াতে পছন্দ করেন।