
পাণ্ডুলিপি পাঠানোর নিয়মাবলী:
১. পাণ্ডুলিপির ধরন ও ভাষা:
- শুধুমাত্র মৌলিক ও অপ্রকাশিত রচনা গ্রহণ করা হবে (পূর্বে প্রকাশিত বই গ্রহণযোগ্য নয়)।
- পাণ্ডুলিপিটি অবশ্যই বাংলায় এবং স্পষ্ট ও পাঠযোগ্য হতে হবে।
২. ফরম্যাট ও ফাইল টাইপ:
- সফটকপি বা ইমেইলে পাঠানোর ক্ষেত্রে ফাইলটি MS Word (docx) ফরম্যাটে পাঠাতে হবে (নিকোশ বা সুতুন্নি এমজে ফন্ট অগ্রাধিকারযোগ্য)।
- হার্ডকপি পাঠাতে চাইলে এ৪ (A4) সাইজ কাগজে পরিষ্কারভাবে প্রিন্ট বা স্পষ্ট হাতের লেখায় পাঠাতে হবে।
৩. লেখক সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য:
- পাণ্ডুলিপির প্রথম পাতায় অবশ্যই লেখকের নাম, জীবনবৃত্তান্ত (সংক্ষিপ্ত), যোগাযোগের ঠিকানা এবং সচল মোবাইল নম্বর যুক্ত করতে হবে।
- লেখার ধরণ (যেমন: উপন্যাস, ছোটগল্প, কবিতা সংকলন, গবেষণা ইত্যাদি) এবং শব্দের সম্ভাব্য সংখ্যা বা পৃষ্ঠা উল্লেখ থাকতে হবে।
৪. জমা দেওয়ার মাধ্যম:
- ইমেইল: sahityabyanjon@gmail.com
- হোয়াটসঅ্যাপ / সরাসরি যোগাযোগ: 01819514205
৫. পাণ্ডুলিপি নির্বাচন ও যোগাযোগ:
- প্রাথমিক সিলেকশনের জন্য আমাদের সম্পাদনা পর্ষদ পাণ্ডুলিপি পর্যালোচনা করবে (সাধারণত ১৫-৩০ কার্যদিবস সময় লাগতে পারে)।
- পাণ্ডুলিপি মনোনীত হলে প্রকাশনা কর্তৃপক্ষের পক্ষ থেকে সরাসরি লেখকের সাথে যোগাযোগ করে পরবর্তী পদক্ষেপ (চুক্তি ও প্রকাশনা প্রক্রিয়া) জানানো হবে।
