মেঘের পরে মেঘ জমেছে
মফস্বল শহরের উচু নিচু ভবনগুলোর মাঝে বড়ো বেমানান হয়ে দাড়িয়ে আছে বাড়িটা। পাকা দেয়ালের উপর লাল টালি লাগনো ছাদ। সামনে পেছনে টিনের বারান্দা। আশেপাশের সব বিল্ডিংগুলোর মাঝে বাড়িটা কিছুটা বেখাপ্পা লাগলেও তার বাসিন্দার এই নিয়ে কোন মাথা ব্যাথা নেই।
