৯৯৯ টাকার বেশি বই কিনলেই হোম ডেলিভারি ফ্রি!

33%
OFF

দ্বি

(2 customer reviews)

Original price was: 300.00৳ .Current price is: 200.00৳ .

গল্প জীবনের কথা বলে। গল্প হাসায়, গল্প কাঁদায়, গল্প জীবন নিয়ে ভাবায়। শত শব্দের সীমারেখায় মানব জীবনের সুখ-দুঃখ, হাসি-কান্না, ঘাত-প্রতিঘাত আখ্যান রচিত হয়েছে প্রতিটি গল্পে।

৯৯৯ টাকার বেশি অর্ডারে ফ্রি হোম ডেলিভারি!

  • Check Mark ১০০% সন্তুষ্টির নিশ্চয়তা
  • Check Mark ঝামেলাহীন রিটার্ন সুবিধা
  • Check Mark নিরাপদ পেমেন্ট পদ্ধতি
GUARANTEED SAFE CHECKOUT
  • Visa Card
  • MasterCard
  • American Express
  • Discover Card
  • PayPal

Description

গল্প জীবনের কথা বলে।

গল্প হাসায়, গল্প কাঁদায়, গল্প জীবন নিয়ে ভাবায়। শত শব্দের সীমারেখায় মানব জীবনের সুখ-দুঃখ, হাসি-কান্না, ঘাত-প্রতিঘাত আখ্যান রচিত হয়েছে প্রতিটি গল্পে।

‘দ্বি’ লেখকের দ্বিতীয় একক গল্পগ্রন্থ। এছাড়া শত শব্দের শত গল্প নিয়েও দ্বিতীয় একক গল্পগ্রন্থ। ‘দ্বি’ শিরোনামে আছে একটি গল্প, মানুষের দ্বিচারিতা এ গল্পের মূল প্রেক্ষাপট। এছাড়াও আছে আরো ৯৯টি গল্প। প্রত্যেকটি গল্পের শব্দ সংখ্যা ১০০।

গল্পগুলো বিভিন্ন জনরায় রচিত হলেও আধিক্য রয়েছে থ্রিলার জনরার। বই পড়ুয়া যে সকল পাঠক ব্যস্ততার কারণে এখন আর বই পড়ার সময় করে উঠতে পারেন না, তাদের জন্য একটি আদর্শ গল্পগ্রন্থ “দ্বি” যার প্রতিটি গল্প শত ব্যস্ততার মাঝেও পাঠক নিমিষেই পড়ে নিতে পারবেন। শব্দ সংখ্যা সীমিত হলেও পাঠক অনায়াসেই স্বাদ আস্বাদন করতে পারবেন পূর্ণাঙ্গ ছোট গল্পের। প্রতিটি গল্প ছুঁয়ে যাবে পাঠক হৃদয়।

Additional information

Title দ্বি
Author শেখ সোহেল রানা
Publisher সাহিত্য ব্যঞ্জন প্রকাশন
Edition

1st Published, 2025

ISBN

978-984-98139-3-4

Number of Page

112

Language

বাংলা

Country

বাংলাদেশ

Author

শেখ সোহেল রানা

কথা সাহিত্যিক। নাম মো. বশির উল্লাহ, তবে শেখ সোহেল রানা নামেই অধিক পরিচিত। মৃত্যুর পরেও অনন্তকাল বেঁচে থাকার এক অদম্য ইচ্ছেতেই লেখালেখির চেষ্টা। বাস্তব জীবনে ঘটে যাওয়া নানা ঘটনা-ই লেখালেখির মূল উৎস। মূলত থ্রিলার জনরার উপন্যাস লিখতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন, পাশাপাশি লিখেন সমকালীন গল্প ও কবিতা। জন্ম, বেড়ে ওঠা, পড়াশোনা বন্দরনগরী চট্টগ্রামে। বর্তমানে মানসিক প্রশান্তি নিয়ে সবুজে ঘেরা মনোরম প্রকৃতির পার্বত্য রাঙ্গামাটির বেতবুনিয়াতে স্থায়ী বসবাস। বাবা মো. বোরহান উল্লাহ এবং মা পারভীন আক্তারের তিন সন্তানের মধ্যে বড় সন্তান। স্ত্রী রেহানা বশির রেনু, একমাত্র পুত্র আশহাব বশির আরিক এবং একমাত্র কন্যা আনজুম বশির আদিবাকে নিয়েই লেখকের যাপিত জীবন। ২০১৮ সালে প্রকাশিত প্রথম বই অপেক্ষা এবং ভালোবাসা দিয়েই যাত্রা শুরু। একক বইয়ের পাশাপাশি লিখেছেন বিভিন্ন সংকলনে।

2 reviews for দ্বি

  1. admin –

    ১০০ শব্দে ১০০টি গল্প নিয়ে পাঠকপ্রিয় একটি বই।

  2. admin (verified owner) –

    চমৎকার সব গল্প

Only logged in customers who have purchased this product may leave a review.