চাইলেই ভোলা যায় না

টিনের চালে বৃষ্টির ফোটার মতো
চাইলেই টুপটাপ প্রেমে পড়া যায়
শত বাঁধা বিপত্তি অতিক্রম করে
চাইলেই প্রিয় মানুষকে ভালোবাসা যায়
যে মনের গহীনে বাসা বাঁধে
চাইলেও তাকে ভোলা যায় না।
প্রেমে পড়া কিংবা ভালোবাসা সহজ
কিন্তু ভুলে যাওয়া সহজ না।
সকাল সন্ধ্যা কিংবা গহীন রাতে
স্মৃতিরা জেগে ওঠে ফানুস হাতে।
বিষাদের কালো আঁধার মাড়িয়ে আবার
সজোরে খোলে সে মনের দুয়ার।
ভুলে যাওয়ার নাম করে হলেও
প্রতিক্ষণ তাকেই আমার মনে পড়ে।
তবে কী আমি ভুল ছিলাম!
দূরে যেতে চেয়ে আরো জড়ালাম?
