অর্থহীন আনুগত্য

বিষন্ন বিলাপে বিব্রত বিবেকের বিবেচনা বোধেরা
ঘড়ির কাঁটার সময়গুলো অস্থিরতার সাথে ঘুরছে…
অনিবার্য সংঘাতের ভবিষ্যতের ধোয়াটে ধুম্রজালের বিস্তার বাড়ছে
শঙ্কিত মানব জীবনের রোজনামচায়…
সুখেরা পসরা সাজিয়ে হয়তো কোথাও মেলা বসিয়েছে
হারানো বিজ্ঞপ্তি তে তাদের খোঁজ মেলেনি এখন অব্দি…
চতুর্দিকে দুঃখ আর বিষাদের ভারে চাপ চাপ বেদনার আধিপত্য
জীবনের সকল আয়তন জুড়ে…
সাদা কালো অশুভ ছায়াগুলো তড়পায়
সভ্যতার ভয়ঙ্কর বিমূর্ত জীবন মৃত্যুর পৌনঃপুনিকতায়…
তারপরও ভীরু মন নানা সমস্যার সাথে অর্থহীন আনুগত্য করে চলে
জীবন ও প্রকৃতির শব্দ গন্ধ বোধ ছুঁয়ে।
