৯৯৯ টাকার বেশি বই কিনলেই হোম ডেলিভারি ফ্রি!

0 followers
Follow

আকছিয়া রিজু

আকছিয়া আহমেদ, লিখেন আকছিয়া রিজু নামে। পৈতৃক নিবাস নারায়ণগঞ্জে হলেও জন্ম ও বেড়ে ওঠা নানাবাড়ি মুন্সীগঞ্জে। পেশাগত জীবনে তিনি একজন অবসরপ্রাপ্ত শিক্ষক। পড়তে এবং লিখতে ভালোবাসেন ভীষণ। চারপাশের চেনা-অচেনা রূপ আর ঘটনাবহুলকে শব্দের বাঁধনে বেঁধে রাখাই তাঁর সহজাত প্রবণতা। কৈশোরে দেখা মুক্তিযুদ্ধের অবিনাশী দিনগুলোকে তিনি পরম মমতায় লিপিবদ্ধ করেছিলেন নিজের খাতায়। পরবর্তীতে বীর মুক্তিযোদ্ধা আশরাফ উজ্জামানের সাথে জীবন জড়ানোর পর মুক্তিযুদ্ধকে আরও কাছ থেকে জানার সুযোগ হয়। হৃদয়ে লালন করেন এক গভীর স্বপ্ন— কৈশোরে দেখা আর চাক্ষুষ জানা সেই গৌরবোজ্জ্বল ইতিহাসকে পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার। সেই লালিত স্বপ্নেরই সার্থক ফসল তাঁর প্রথম বই “খেরোকাতা ৭১”।

Showing the single result

ওয়েবজিনে প্রকাশিত লেখাসমূহ:

হড়কাবান

মনে ছিলো আশ, যাবো কৈলাস—দেখবো মানস-সরোবর, মিটাবো তিয়াস।গ্রানাইট-চুনাপাথর শক্ত ভিতে...

পড়ুন →