ধূসর পান্ডুলিপি
এ যেন এক ধূসর পান্ডুলিপি
নিঃশব্দ শব্দদের মধ্যে আকুন্ঠ ডুবে আছে ভগ্ন প্রাসাদের ম্রিয়মান চাকচিক্য
ক্ষয়ে যাওয়া স্থাপনা।
সৌন্দর্যের মাঝে অতীতের নানারুপ সুখ দুঃখের কাতরতা
তিরতির কাঁপছে ক্ষতচিহ্ন ইটের চুন সুরকির ভাঁজে।
একসময়ের বিলোল নান্দনিকতা যুক্তিহীন বিষন্ন বিষাদের আনাড়ি
আধারের শ্যাওলার গন্ধ ছড়িয়ে পড়ে আছে সুনসান প্রাসাদের ঐতিহ্যের গৌরবের লোকমুখের ইতিকথায়।
প্রাসাদের পলেস্তারা খসা ইটের শরীরে এখনও অনুভূতি লেগে আছে
জৌলুসহীন নীরব সৌন্দর্যে।
প্রাসাদের বিশাল দরজায় গুল্মলতা দুলে উঠে দীর্ঘশ্বাস নিয়ে শূন্যতার আত্নচিৎকারে।
একসময়ের জৌলুস প্রাসাদের দেয়ালে দেয়ালে নীরবতা ভেঙে যেন বলে উঠে
একদিন আমিও ছিলাম ক্ষমতা দম্ভ এর কিংবদন্তীর এক ইতিহাস ।
আজ অসংখ্য অমীমাংসিত প্রশ্নের ভেতর আমি এক মৃতপ্রায় ভগ্ন রাজপ্রসাদ।
অনন্তকাল দাড়িয়ে আছি সাফল্য ব্যর্থতার নানা গুন্জন এর ধূসর পান্ডুলিপিদের বিচ্ছিন্ন সংলাপ হয়ে।

Khub sundor