এই যে, শুনছো? । সাবিনা সোমা
এই যে…
শুনছো?
তোমাকেই বলছি।
আমার মনের আকাশে
জানো আজ কি দেখেছি?
সূর্যের বদলে আজ
সূর্যমুখীর উদয় হয়েছিল,
সে নিত্যদিনের তেজের বদলে
খুশির সোনা আলো ছড়াচ্ছিল।
মধ্যাহ্নে খাঁ খাঁ রোদ্দুর
আজ যেন কোথায় হারিয়ে গিয়েছিলো
দিনের আলোর বদলে
দুপুরটা আজ সন্ধ্যাপ্রদীপ জ্বেলেছিল।
বিকেলটা গেল অপেক্ষায়,
নীল আকাশে শুভ্র
পায়রার পাখায় পাখায়।
সন্ধ্যেটা ভারী হয়ে
একদম দেহ ছেড়ে
রইলো পড়ে শুকতারায়।
গভীর নিশিথের বিষাদ সিন্ধু
এখনো আমি হায়
শুধু একটি আহবানের আশায় আশায়।
