আকণ্ঠে ব্যাকুলতা

দেখা হয় তপ্ত বিধ্বস্ত দেহ নিয়ে
কথা হয় হৃদয়ের মনিকোঠায়
লেখা হয় মনের খাতায়।
ভেজা হয় চোখের পাতা নীরবে
ছোঁয়া হয় তোমার অদৃশ্য হাতে
থাকা হয় একা, একাকিত্ব ভরা রাতে।
শোনা যায় তোমার পদধ্বনি
বোঝা যায় ফিরবে না তুমি
তবু আশা বাঁধে মন গোপনে।
পোড়া হয় স্মৃতির আগুনে রোজ
খুঁজে ফিরি তোমার ঠিকানা
ধোঁয়া হয় সব অভিমান-বিদ্বেষ ।
লিখি তোমার নামে চিঠি
রাখা হয় হৃদয়ের খামে
ভালবাসা রয়ে গেছে মনমন্দিরে।
ভাঙা হয় নিজের ভেতর নিজেকে
জোড়া হয় তোমার স্মৃতির খাঁজ
বাঁচা হয় তোমাতেই রোজ।
পোড়া হয় নীরব দীর্ঘশ্বাসে
ওড়া হয় পুরনো দিনের আকাশে
ফেরা হয় না আর।
থাকা হয় তোমার অপেক্ষায়,
আঁকা হয় তোমায় কল্পনায়
ছোঁয়া হয় না কভু।
কাঁদা হয় লুকিয়ে আড়ালে
বাঁধা হয় তোমায় মায়ার জালে
ছোঁয়া যায় না এ বন্ধন।
হারিয়ে যাই তোমার চোখের মায়ায়
জড়ানো হয় তোমার বলা কথায়
দীর্ঘায়িত আমার ভেতর তোমার স্মৃতির ভাঁজ।
শোনা হয় রাতের নীরব গান
বোনা হয় স্মৃতির মালা তোমার টানে
শূন্য লাগে সব।
নিজেকে রাখি তোমার বুকে
ঢাকা হয় কষ্টগুলো আপন করে
বলা যায় না কাউকে।
চাওয়া হয় তোমায় প্রার্থনায়
পাওয়া হলো না এজীবনে
তবু চেয়ে যাই।
ডাকা হয় তোমায় নীরবতায়
আকণ্ঠএ ব্যাকুলতা
মনে মনে রোজ।
বেঁচে থাকি –
তোমার ফেরার আশায়।
