এক কাপ চায়ে জীবন

একটুখানি নীরবতা, তার সাথে এক কাপ চা
জানালার পাশে শান্ত মনে বসে থাকা মন।
কত কথা জমে থাকে মনে
কেউ জানে না, কেউ বোঝে না।
চায়ের ধোঁয়ার সাথে মিলিয়ে যায় অভিমান সব
এক চুমুকে ফিরে পায় যেন
ফেলে আসা কোনো বিকেল স্মৃতির টান।
মাঝে মাঝে ‘চা’ ভালো লাগে
কখনো চায়ের অজুহাতে
নিজের সাথে একটু বসতেও ইচ্ছে হয় খুব,
কখনো সে ক্লান্ত বিকেলের সঙ্গী,
কখনো বন্ধু একাকীত্বের,
কখনো বা ‘চা’ অদেখা সাক্ষী হিসেবে থাকে ক্লান্ত দিনেও।
মন খারাপেও এক কাপ ‘চা’ চাই
রাখি পাশে চায়ের কাপটাকেও
একটু চুমুক, একটু চা, আহা! কি শান্তি
এক কাপ চায়ে জীবন, এই নিয়েই বাঁচতে শিখি।
