গ্লেসিয়ার মেল্টিং
গ্লেসিয়ার বা হীমবাহ ভেঙে পড়ে সাধারণত দুই ভাবে ক্লাইমেট চেঞ্জের কারনে এবং অগ্নুৎপাতের কারণে। ক্লাইমেট চেঞ্জের কারণে। হীমবাহগুলো চলমান। তবে তার চলারগতি খুবই ধীরগতিতে হয় বলে খালি চোখে দেখা যায় না। হিমালয়ের হীমবাহগুলো আগের থেকে অনেকখানি রিট্রিট করেছে। গঙ্গা নদীর উৎসমুখ গঙ্গোত্রী আর আগের জায়গায় নেই। অনেকখানি পিছিয়ে গেছে। এসব কিছুই হচ্ছে ক্লাঈমেট চেঞ্জের জন্য। হিমালয় এবার প্রথম নয়। নেপালের মতো আরো কয়েকটি তুষারধসের ঘটনা আগেও ঘটেছে হিমালয়ে। যদিও তা এতো ধ্বংসাত্বক ছিল না। এতো প্রান হানিরও ঘটেনি। ২০২১সালে ভারতের উত্তরখন্ডে চামোলি নামক স্থানে রনতি নামক পাহাড়ের চুড়া থেকে হীমবাহ ভেঙে পড়ে এবং নেপালেরর মতো হড়পা বান বা ফ্লাশ ফ্লাড সৃষ্টির কারনে ২০০ মানুষ মারা যায়। এছাড়া পেরুতে একটি পবর্তে ভূমিকম্প হওয়ার কারণে সৃষ্ট তুষারধসে বরফ কাদা পাথরে চাপা পড়ে দুটি শহর এবং মারা যায় ২৫০০০ লোক।
অগ্নুৎপাতে হীমবাহ গলে বন্যা ও লাহেরের হওয়ার ঘটনা অনেকবার ঘটেছে তবে সে সব ঘটেছে জনশুন্য জায়গা বেশির ভাগ। অগ্নুৎপাত থেকে হীমবাহ গলে যাওয়ার বড়ো ঘটনাটা ঘটেছিল কলাম্বিয়ায়। নেভাদো দেল রুইজ নামক আগ্নেয়গিরিতে ছোট একটা অগ্নুৎপাত আগ্নেয়গিরির জ্বালামূখের বরফ এবং হিমবাহ গলিয়ে দেয়। গলে যাওয়া বরফ আর হিমাবাহের পানির সাথে ছাই পাথর এবং মাটি মিশে তৈরি হয় মাডফ্লো যা লাহার নামে পরিচিত। পর্বতের গা বেয়ে নেমে আসা এই স্রোতে আর্মেরো নামের শহরটি সম্পূর্ণ তলিয়ে যায় এবং ২৩০০০মানুষ মারা যায় আর অন্যএকটা লাহার প্রবাহতে চিনচিনা নামের নদীর তীরবর্তী অংশে চাপা পড়ে বহু মারা যায়। এই ঘটনায় প্রায় ২৫০০০ হাজার মানুষ মারা যায়।
সাউথ আমেরিকার বেশিরভাগ রাষ্ট্রই দুর্নীতিগ্রস্থ। কলম্বিয়া তার থেকে আলাদা নয়। অগ্নুৎপাত শুরুর পর থেকে বরফ গলার ভয়াবহ দিক সম্পর্কে বিজ্ঞানীরা লোকাল অথরিটিকে সাবধান করার পরও তারা এবারে কর্ণপাত করেনি। জনগনকে সরিয়ে নেবার কোন ব্যবস্থাই গ্রহন করেনি। ফলাফল ২৫০০০ হাজার মানুষের মৃত্যু।
অগ্নুৎপাতের কারনে ঘটা অন্য ঘটনাটা ছিল আমেরিকায়।অনেকটা একই ভাবে আমেরিকার ওয়াশিংটন স্টেটে মাউন্ট সেন্ট হেলেনের বরফঢাকা জ্বালামূখে একটিভিটি শুরু হওয়ার পর জ্বালামুখের উত্তরদিকে ডিফর্ম হয়ে উচু হয়ে ফুলে ওঠা শুরু করে। এবং একসময় সেইঅংশ প্রচন্ড জোরে বিস্ফোরিত হয়ে ভেঙে পড়ে। যেখান দিয়ে বরফ গলা পানি কাদা পাথর বয়ে যায় সেখানকার সবকিছুই ঢাকা পড়ে তাতে। বিস্ফোরণের ফলে যে তরঙ্গ সৃষ্টি হয়। তার ধাক্কায় সব গাছ উপড়ে যায় অথবা কাটা পড়ে। এই ঘটনায় সাতান্নজন মারা যায় একজন ভলক্যানোলজিস্ট সহ।
