অনুভূতি

কিছু কিছু অনুভূতি ব্যক্ত করা যায় না
কিছু কিছু অনুভূতি শব্দে গাঁথা যায় না।
কিছু কিছু অনুভূতি হৃদয়ের গভীরে ভিজে থাকে।
কিছু কিছু অনুভূতি কান্নায় বেরিয়ে আসে তার অব্যক্ত ভাষায়।
এমনি করেই কিছু অনুভূতি মরে যায়।
কিছু অনুভূতি জলজো উদ্ভিদের মত জলেই ভেসে বেড়ায়।
কিছু অনুভূতি মৃত্তিকার সাথে মিশিয়ে মৃত্তিকাতেই মিশে যায়।
আমার অনুভূতিগুলো জলের মতো ঘুরে ঘুরে জলেই মিশে যায়।
অনুভূতির অব্যক্ত বেদনাকে আজ ভাসিয়ে দিলাম বৃষ্টির জলে।
দূরে বহু দূরে জলের সাথে ভেসে যাও আমার অব্যক্ত বেদনা গুলো
আড়ালে থাকা অনুভূতির শব্দগুলো।
