নদী

নদী যদি তুই শান্ত হতিস,
আমার তুই সঙ্গে পেতিস।
তুই যদি চলতিস সোজা।
আমি চলে পেতাম মজা।
তুই দিনরাত চলিস করে ছলছল।
তাতে আছে কত সুরের ঝংকার বল।
জোয়ার এলে তুই করিস ছুটোছুটি।
আবার ভাটা এলে তুই খাস লুটোপুটি।
বন্ধু বান্ধবী তোর কোথায় গেলো।
পলি কাদা তোরে গিলে খেলো।
তবুও তোর ভাগ্য ভালো।
মোহনা তোর কাছে নিলো।
তোর কিনারায় আছে মস্ত ঘাট।
সেথায় মানুষ সারে স্নান পাঠ।
নদী তোর শুদ্ধ জলের অভাব।
অশুদ্ধ করলে কে নেবে তার জবাব।
তুই ঝরনা হয়ে আসিস নেমে।
এঁকে বেঁকে ছুটিস মোহনার টানে।
জল দূর্ষণ করে ভেকধারী মানুষ।
নদী বাঁচাও নামে তারা উড়াই ফানুস।
